Screenshot
কক্সবাজারের টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় আলো রিসোর্টের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার ঝর্ণা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় আলো রিসোর্টে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ (বিএ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিকে ঘিরে বেলা ২টা থেকেই আলো রিসোর্টের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দেন। র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।
