হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৫ ডজন বিদেশী মদের বোতলসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
জানা যায়, গত ১৫জুন বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা টেকনাফ সাইরং খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশী হুইস্কি মাদকসহ টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র মোঃ কামাল (২৩) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
