টেকনাফে ফের ২ র‍্যাব সদস্যের করোনা শনাক্ত !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সামী জাবেদ : টেকনাফে গত ২৪ ঘন্টায় দুই র‍্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে।করোনা শনাক্ত দুই র‍্যাব সদস্য উপজেলার হোয়াইক্যং ফাঁড়িতে কর্মরত সদস্য।এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

তিনি বলেন, টেকনাফে গত ২৪ ঘন্টায় ২ জন র‍্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে।করোনা শনাক্ত দুজনেই উপজেলার হোয়াইক্যং ফাঁড়িতে কর্মরত সদস্য।টেকনাফে করোনা শনাক্ত ২ র‍্যাব সদস্য ও উখিয়া উপজেলা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য পাঠাই উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ ২৭ মে টেকনাফের ২ র‍্যাব সদস্য সহ ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।করোনা শনাক্ত হওয়া বাকি ২০ জন উখিয়া উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, টেকনাফ উপজেলা থেকে এ পর্যন্ত ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের মধ্যে ডাক্তার সহ ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।