টেকনাফে পৃথক স্থান থেকে গু*লি*বি*দ্ধ যুবক ও অজ্ঞাত ব্যক্তির ম*র*দে*হ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি,১৯ সেপ্টেম্বর

কক্সবাজারের টেকনাফে পৃথক স্থান থেকে গুলিবিদ্ধ যুবক ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, র্যাব সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন দমদমিয়া ১৪ নাম্বার ব্রীজ এলাকা থেকে মো. মুবিন (২২) নামের একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বেশ ৫টি গুলির চিহ্ন রয়েছে।
নিহত যুবক হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পশ্চিমপাড়ার আবদুর রহিম এর ছেলে।

অপরদিকে, একই সময়ে পৌরসভার হেচ্ছারখাল ব্রীজের নিচে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।