টেকনাফে পৃথক অভিযানে ৩লাখ ইয়াবা ও ১.০২৩ কেজি আইস উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৩লাখ পিস ইয়াবা ও ১.০২৩ কেজি আইস উদ্ধার করেছে।

সুত্র জানায়, ৯ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-৫ হতে প্রায় দেড় কিঃ মিঃ দক্ষিণ দিকে জিন্নাহখাল এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপির ২টি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয় এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ-টহলরত অবস্থায় থাকে। কিছুক্ষণ পর ৪জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৭শ গজ বাংলাদেশ অভ্যন্তরে জিন্নাহখাল নামক এলাকায় নাফ নদীর কিনারায় নৌকা হতে কিছু বস্তা নামাতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা দ্রæত নৌকা নিয়ে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান করে মাদক চোরাকারবারীদের ফেলে যাওয়া ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৩লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে বিকাল ৩টারদিকে লেদা বিওপির বিজিবি জওয়ানেরা বিআরএম-১১ হতে দেড় কিঃ মিঃ পশ্চিম দিকে রঙ্গিখালী এলাকার আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠের ভিতরে মাদক মওজুদের সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের ভিতর তল্লাশী করে আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠে পলিথিনে মোড়ানো ১টি মাদকের প্যাকেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত প্যাকেটের ভিতর হতে ১.০২৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###