টেকনাফে পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ৩জনকে আটক করেছে।

সুত্র জানায়,২০এপ্রিল ভোরে টেকনাফ মডেল থানার এসআই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে হ্নীলা পূর্ব পানখালী আব্দুল নবীর বসত-বাড়িতে অভিযান চালিয়ে ২হাজার ২শ পিস ইয়াবা বড়িসহ আব্দুল নবীর পুত্র সোনালী (৬৫),২হাজার ৮শ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার নুরুল আমিন মোল্লার পুত্র কামাল (২৫) ও ২হাজার ইয়াবাসহ কুমিল্লার কাওসারকে হাতে নাতে আটক করেন।

আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন খাঁন উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।