বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২২মার্চ রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই সফিউল রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাহারছড়া কচ্ছপিয়ায় এলজিইডি রোড়ের পূর্ব পাশে করাচি পাড়ায় অভিযান চালিয়ে ৯হাজার ৬শ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ টেকনাফ পৌর এলাকা ইসলামাবাদের আবুল হোছনের পুত্র মোঃ ফারুক (২৯), মুন্সীগঞ্জের নৈরপুকুর পাড়ের মফিজুলের পুত্র আকাশ দেওয়ান (২৭) এবং বাহারছড়া নোয়াখালী পাড়ার পুরাতন রোহিঙ্গা মৃত দুদু মিয়ার পুত্র আমিন (২৫) কে আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###
