পিকলু দত্ত, টেকনাফ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর।
রবিবার ২৫ অক্টোবর রাত ৯ টায় টেকনাফ উপজেলার সবকটি পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপস্থিত হন টেকনাফ পৌর বিষ্ণু মন্দির প্রাঙ্গনে।
এসময় নেতৃবৃন্দকে বরন করে নেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শিবপদ ভট্ট্যার্চায, পূজা উদযাপন পরিষদের রুপন ধর,রুবেল দাশ,তরুন দত্ত, পরিমল সেন সহ নের্তৃবৃন্দরা।
উপস্থিত সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনে কমিটির সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যাক্তিগত নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী , আওয়ামীলীগ নেতা হামজালাল, সাবেক পৌর যুবলীগ সভাপতি মন্জুরুল করিম সোহাগ প্রমুখ।
