হুমায়ূন রশিদ : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক এবং ১০জন কৃষক অপহরণ মামলার আরো এক আসামীকে দেশীয় অস্ত্রাদি ও বুলেটসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১লা মে রাত দেড়টারদিকে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ দস্তগীর হোসাইন,এসআই ইসমাইল,এএসআই মাহমুদুল সমন্বয়ে সঙ্গীয় ফোর্স বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক ও ১০জন কৃষক অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সদস্য মৃত ফরিদের পুত্র দূধর্ষ ডাকাত সিরাজকে গ্রেফতার করে। ধৃত আসামীর বাসায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি,২টি দেশীয় তৈরী রাম দা এবং ২ টি দেশীয় তৈরী ধারালো কিরিচ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অপহরণ চক্রের একজন সক্রিয় সদস্য এবং আলোচিত ডাঃ জহির উদ্দিন আরমান এবং ১০জন কৃষক অপহরণ ঘটনায় জড়িত থেকে মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমদের অমানুষিক নির্যাতনের বলে স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দেন।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,ধৃত ডাকাত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ###
