টেকনাফে নৌকার সমর্থনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ জনসমুদ্রে পরিণত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে নৌকার সমর্থনে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের কর্মী সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছিল।

নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে টেকনাফ উপজেলা কেজি স্কুল মাঠে টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতির ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান  শাহাজান মিয়া’র সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকের পরিচালনায় বিশাল কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের জনপ্রিয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী শাহীন আক্তার।

প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলি।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন, টেকনাফ পৌর মেয়র মোঃ ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এম এ, বাহার ছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন,শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনালী,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার মিয়া কুংফু, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক রশিদ আহমদ, উপজেলা ওলামা লীগের সভাপতি মৌলানা ফরিদ প্রমুখ।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী , টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মীর মোঃ সরোয়ার, হ্নীলা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক দিল মোঃ সিকদার, পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, বাহার ছড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক খাইরুল বশর,হোয়াইক্যং ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফ্ফার, বাহার ছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সোনালি সহ শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

এতে আরো উপস্থিত ছিলেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নুরুল হক, টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম সিকদার ,৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হামিদ সহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা হতে আগত শ্রমিকলীগের হাজারো নেতাকর্মী।