টেকনাফে নাফনদীতে সাতাঁর কেটে মাদকের চালান বহনকালে বন্দুকযুদ্ধে নিহত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদী সাতাঁর কেটে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানদের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। এসময় বিজিবির দুই জওয়ান আহত হলেও ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১২ জুলাই রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কেয়ারী ঘাটের দক্ষিণ পাশ দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে টহলে যায়। এসময় ঘটনাস্থলে সন্দেহভাজন ২জন মানুষের আনা-গোনা দেখে বিজিবি জওয়ানেরা সর্তক অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাফনদী সাতাঁর কেটে কিনারায় এলে সন্দেহভাজন ঘোরাফেরা করা ব্যক্তিদ্বয় তার নিকট গেলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করামাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা তাদেও ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হয়।

তখন বিজিবি সদস্যরা সরকারী সম্পদ ও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে দু’পক্ষের মধ্যে ৩/৪ মিনিট গোলাগুলির ঘটনার পর হামলাকারীরা খাল বেয়ে পাহাড়ের ভেতরে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৪০হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী এলজি ও ১রাউন্ড তাঁজা কার্তুজসহ নাইট্যং পাড়ার বার্মাইয়া ছৈয়দ আহমদের পুত্র ছৈয়দ আলম (৩৫) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

এরপর আহত বিজিবি জওয়ানদ্বয় এবং গুলিবিদ্ধ মাদক কারবারীকে দ্রæত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী গ্রæপের সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ###