টেকনাফে ডেঙ্গু আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

খান মাহমুদ/সাইফুল ইসলাম :
টেকনাফে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপরের বাজারের কাপড়ের ব্যবসায়ী মনে রেখ স্টোরের মালিক আবুল কাশেম সওদাগরের ছেলে আব্দুল মালেকের (৩৩) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, সপ্তাহখানেক পূর্বে টেকনাফে জ্বরে আক্রান্ত হলে মালেক নিজ বাড়ি সাতকানিয়ায় চলে যায়। সেখানে মামণি হাসপাতালে ভর্তী হয়ে ডা. রবিউল হাসানের তত্বাবধানে চিকিৎসা নেন। এসময় তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করেন।

চট্টগ্রামে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে শেভরন হাসপাতালে ভর্তী হন।

সেখানে অবস্থার আরো অবনতি হলে মঙ্গলবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে তার মৃত্যুতে টেকনাফ ও তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ বছরের এক মেয়ে, মা-বাবা ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ রাতে তার নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।