টেকনাফে জাতীয় কন্যা শিশু দিবস পালিত(ভিডিওসহ)

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামসু উদ্দিন, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদ হোসেন, রিসোর্স সেন্টার ইনসট্রাকটর মো. ইলিয়াস, উন্নয়ন ও পরিচালনা প্রকল্পের কর্মকর্তা তৃপন চাকমা প্রমুখ। এতে এজাহার বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও নারীরা অংশগ্রহন করেন।