টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর সোমবার পৌর এলাকার বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছোট্টদের এই প্রতিযোগীতাটি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোছাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস। ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের অর্থায়ানে মুসলিম এইডের উদ্যোগে অনুষ্টিত কুইজ প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন, সংস্থার এসিসট্যান্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। এফ,এম বশির আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি নাফরিন সুলতানা, শ্রাবণী বিশ^াস, সেজুতি শর্মা, মুসলিম এইডের এফএম আবু হাসান, রেজাউল করিম, আশরাফ আলী, হাবিবুর রহমান, আবু বক্কর ছিদ্দিক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন, হোয়াইক্যং কেরুণতলী সরকারী প্রাথমিক ৩য় শ্রেনীর ছাত্রী রোজা ইসমা তালহা, ২য় স্থান অধিকার করেন হোয়াইক্যংয়ের নায়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী উম্মে সাদিয়া, ৩য় স্থান অধিকার করেন বাহারছড়া নোয়াখালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার। প্রতিযোগীতায় টেকনাফ উপজেলার ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করেন।#