টেকনাফে কাল একটানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :

টেকনাফে শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৯ ঘন্টা পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত টেকনাফ জোনাল অফিসের ডি.জি.এম মো: বাহার উদ্দিন দৈনিক রুপালী সৈকতের প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে জানান, টেকনাফ ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও টেকনাফ-২ (লেদা) উপকেন্দ্রের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইনের পার্শ্বে অবস্থিত গাছ-পালা কর্তন, লাইন মেরামত ও রক্ষণাবেক্ষন কার্য সম্পাদনার জন্য শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৯ঘন্টা পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্যও দু:খ প্রকাশ করেন পল্লী বিদ্যুৎ’র ডি.জি.এম মো: বাহার উদ্দিন।