টেকনাফে কোডেক-নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাতি দিবস উদযাপিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া বিশ্ব হাতি দিসস উপলক্ষে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা বেসরকারি এনজিও সংস্থা কোডেক-নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাতি দিবস ২০২২ ইংরেজি উদযাপন করা হয়েছে।

জানা যায়, বৃহঃপতিবার (১১ আগষ্ট ) সকালবেলা বাহারছড়া শামলাপুর বাজারে আই কে টাওয়ার হল রুমে ইউএসএইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-নেচার এন্ড লাইফ প্রকল্পের আওতায় শিলখালী ও হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় শামলাপুর বিশ্ব হাতি দিবস-২০২২ ইংরেজি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে হাতি দিবস-২২ উদযাপিত হয়।

আজ ‘বিশ্ব হাতি দিবস’। হাতিদের রক্ষা করার জন্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ১২ অগাষ্ট বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয়। স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতিই হল সবচেয়ে বড় প্রাণী। মানুষ-হাতি দ্বন্দ্বের কথা প্রায় সময় শোনা যায়। বাহারছড়ায় পাহাড়খেকোরা বনে হাতির আবাসস্থল দখল করায় প্রায় সময় লোকালয়ে বন্য হাতির তান্ডব চলে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হাতি নিধনের হিড়িক চলছে যারা ফলে হাতির সংখ্যা কমে যাচ্ছে এর অন্যতম কারণ হল, হাতির দামি দাঁত। দেশের বেশ কয়েকটি বেসরকারি এনজিওসহ বিশ্বজুড়ে কয়েকটি সংস্থা হাতিদের কল্যাণে কাজ করে চলেছে। বিশ্ব হাতি দিবস উপলক্ষে এই বিশেষ দিনে হাতি সম্পর্কে জানা দরকার হাতি পৃথিবীর বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত। একটি বন্য হাতি ৬০ থেকে ৭০ বছর বাঁচে। সদ্য প্রসূত একটি হাতির বাচ্চার ওজন প্রায় ১২০ কেজি বা তিন মণ পর্যন্ত হয়।
বিভিন্ন তথ্য সুত্রে একটা সময় পৃথিবীজুড়ে বেশ কয়েক প্রজাতির হাতি ছিল, বিলুপ্ত হতে হতে বর্তমানে বিশ্বে দু’রকমের হাতি পাওয়া যায় – একটি আফ্রিকান এবং অন্যটি এশিয়ান। কানের আকার প্রকৃতির কারণে এই দুই প্রজাতিকে আলাদা করে চেনা যায়।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. এরফানুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন খোকন- চেয়ারম্যান বাহারছড়া ইউপি,দেলোয়ার হোসাইন-সভাপতি শিলখালী সহ-ব্যবস্থাপনা কমিটি, মো.সাইফুল্লাহ কোং সহ-সভাপতি হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটি, শাফিউল ইসলাম-রেঞ্জ কর্মকর্তা-শিলখালী রেঞ্জ, নারায়ন চন্দ্র দাস-ডিপিডি, মো.একরাম উদ্দিন-জিসিবি ম্যানেজার, মো. শরিফুল আলম তুহিন-সাইট কো-অর্ডিনেটর-শিলখালী সাইট কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিপিজি সদস্য, ইআরটি সদস্য, ভিসিএফ সদস্যরা।