টেকনাফে ইয়াবাসহ চট্টগ্রামের দুই যুবক আটক: বাইক জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

খাঁন মাহমুদ আইউব : টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল। আটককৃতরা হলেন চট্টগ্রাম করিমগঞ্জ এলাকার মৃত অলি আহাম্মদের পুত্র মোঃ শাহজাহান (৪০) একই জেলার ধনিয়ালা পাড়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল গফুর (৩৫)।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৯ জুলাই) টেকনাফ পৌর এলাকা হতে মোটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ হয়ে ইয়াবার একটি চালান কক্সবাজারের উদ্দশ্যে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলাপুর মনখালী ব্রীজের উপর চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে বিকেলে একটি মোটর সাইকেলে করে দুই যুবক চেকপোস্টে পৌছলে গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিতে বাইকের ফোয়েল ট্যাংকের নিচ থেকে প্যারাসুট নারিকেল তৈলের বোতলের ভিতর থেকে পলিথিন মোড়ানো ৩ হাজার ৯ শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে দুই জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে উদ্ধারকৃত মাদক ও বাইক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।