টেকনাফে ই*য়া*বা*সহ উপজেলা পরিষদের প্রধান সহকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাবরাং বাজার এলাকায় অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুনসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সাবরাং ইউপি’র সিকদার পাড়া বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির মৃত জহির আহমদের ছেড়ে সৈয়দ হোসেন মামুন (৩৭), একই
এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৫)।

আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সাবরাং ইউনিয়ন সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্স এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে র‍্যাব অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে, উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুন আটকের বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের মুঠোফোনে একাধিক বার করা হয়। রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তারও উত্তর করেননি।