টেকনাফে ই*য়া*বা*সহ মাদক কারবারী ফরিদ গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফ ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ফরিদ উল্লাহ নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৭ জানুয়ারী রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারস্থ জনৈক আবু সিদ্দিক মার্কেটের বিসমিল্লাহ ফার্মেসীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নতুন পল্লান পাড়ায় অবস্থানরত উত্তর বরইতলী ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নুরুল আলমের পুত্র ফরিদ উল্লাহ ওরফে ফরিদ আলম (৩৪) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ৭হাজার ৫শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধূরী জানান,উদ্ধারকৃত মাদকসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###