টেকনাফে অস্ত্র-ইয়াবা উদ্ধার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ী সহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামসু উদ্দিন, টেকনাফ :
টেকনাফ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীর তালিকাভুক্ত এক নারীও রয়েছে।
জানা যায়, বুধবার রাতে টেকনাফ থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে ৬ মামলার আসামী মো: সাদেক (৩২) কে দুইটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ইয়াবাসহ আটক করে। সে ওই এলাকার মৃত মো: জিন্নাহ প্রকাশ লাদেনের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
অপরদিকে পৌরসভার নাইট্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে হালিমা বেগম নামে এক নারীকে ৪ হাজার ইয়াবা সহ আটক করেছে পুলিশ। সে একই এলাকার কালা মিয়ার মেয়ে। তাকেও আদালতে প্রেরন করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।