গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : টেকনাফে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার প্রদর্শনী চিংড়ি খামার সংলগ্ন জলা থেকে তার লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক বিবেকানন্দ সহ সঙ্গীয় ফোর্স। তিনি জানান, আনুমানিক ৩০ বছর বয়সের লাশের শরীরে গেঞ্জি ও প্যান্ট ও মুখে দাড়ি রয়েছে। তাছাড়া শরীরে কোথাও আঘাতের কোন চিহ্ন ছিলনা। তবে কেউ লাশটি শনাক্ত করতে পারেনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া জানান, উদ্ধার মৃতদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
