বার্তা পরিবেশক : টেকনাফের লেদা হাইস্কুল সময় স্বল্পতার কারণে নিজ স্কুল হতে রেজিষ্টেশন করতে না পারলেও অন্য স্কুল হতে অংশ নিয়ে সদ্য প্রকাশিত এসএসসির প্রকাশিত ফলাফলে আশানুরূপ সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে।
লেদা হাইস্কুলের প্রধান শিক্ষক মৌলানা জামাল উদ্দিন জানান,চলতি বছর সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা শেষে ফলাফলে নয়াবাজার উচ্চ বিদ্যালয় হতে অংশ নিয়ে ৩৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা পাসের হার ৮৯.৭৫%জন। যা উপজেলা পর্যায়ে ভাল ফলাফল অর্জন করে উপজেলার শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এসএসসিতে এই স্কুলের ফলাফলে স্কুৃল পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা গর্বিত ও আনন্দিত। আগামীতে এই স্কুলের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন। ###
