টেকনাফের নাফ নদী হতে অজ্ঞাত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জিয়াউল হক জিয়া, হোয়াইক্যং |
টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীর খালের মুখ নামক এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক দীপাংকর কর্মকার জানান, আনুমানিক পঞ্চাশোর্ধ বয়সী মৃতদেহটি দুয়েকদিন আগের হতে পারে। মৃতদেহের মুখে দাড়ি ও পরনে শার্ট-রয়েছে। এছাড়া শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয়রা কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি।
এর আগে সন্ধায় স্থানীয় জেলেরা নাফ নদীতে মৃতদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।