নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া, শালবাগান ও লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৪,২০০ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ৬ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-১৫ এবং ১৬ এপিবিএন
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এবং ১৬ এপিবিএন এর সমন্বয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া, শালবাগান ও লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে ৪,১৫০ (চার হাজার একশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ মাদক কারবারী যথাক্রমে আয়েশা বেগম (৪৫), স্বামী-নুর মোহাম্মদ, ব্লক-এইচ, সকিনা (২২), পিতা-নুর মোহাম্মদ, ব্লক-এইচ ও ফেরদৌস আলম (২৭), পিতা-তাজুল মুল্লুক, সাং-টেকনাফ ছোট হাবির পাড়া, ইউনিয়ন-টেকনাফ সদর, টেকনাফ, জেলা-কক্সবাজার, শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধারসহ ০২ মাদক কারবারী আব্দুর রহিম (৩৯), পিতা-অছির আহমদ, ব্লক-ডি, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প ও মোঃ রুবেল (২৩), পিতা-মোঃ রশিদ, ব্লক-ই/০৩, ক্যাম্প-২৬, শালবাগান এবং লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মহিলা মাদক কারবারী খালেদা খাতুন (৩২), স্বামী-মৃত নূর মোহাম্মদ, পিতা-মৃত হারুণ, ব্লক-ই, লেদা ক্যাম্প’দের গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-১৫ এবং ১৬ এপিবিএন এর এই যৌথ অভিযানে সর্বমোট ৪,২০০ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৬ মাদক কারবারী গ্রেফতার করা হয়।
ধৃত মাদক কারবারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে।
