হুমায়ুন রশিদ : চট্টগ্রামে র্যাব সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবাসহ টেকনাফের এক যুবককে আটক করেছে।
জানা যায়, গত ৮ মার্চ রাত সোয়া ১১টারদিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের হোটেল প্যারামাউন্ট এন্ড রেস্টুরেন্টে ৮তলা ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৪শ ৩০পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হাজী সালামের বাড়ির পার্শ্বে পূর্ব পাড়ার হাজী আব্দুস সালামের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২২) কে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ১৫ হাজার টাকা। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আর্জ ৯ মার্চ সকালে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
