হুমায়ূন রশিদ / আজিজ উল্লাহ : টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় শিশুদের ঝগড়ার জেরধরে প্রতিপক্ষের চোরাগুপ্তা হামলায় এক দিন মজুর গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত ২৭ আগষ্ট সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ী এলাকায় প্রতিবেশী মৃত হাসান আলীর পুত্র আব্দুল করিমের (৪০) মেয়ে রিয়া মনি (৪) এবং মঞ্জুরের পুত্র ফোরকানের (২১) সাইয়্যিদের (৪) এর সাথে ঝগড়ার জেরধরে উভয় পিতার মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সুত্রপাত হয়। তা নিরসন হলে যে যার বাড়ি চলে যায়।
এদিকে আব্দুল করিম পুত্র রিয়াজকে নিয়ে বাড়ির মুরগীর ঘর মেরামতের সময় ফোরকান লোহার খন্তি নিয়ে এসে মাথায় ২টি আঘাত এবং কানের পাশে আঘাত করে অজ্ঞান এবং রক্তাক্ত করে ফেলে চলে যায়। তাকে উপস্থিত লোকজন দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় আব্দুল করিমকে চমেকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮আগষ্ট সকাল ৮টারদিকে আব্দুল করিম মারা যায় বলে নিহতের ভাই ছৈয়দ করিম নিশ্চিত করেন।
এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হয়েছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আসামীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তি ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তানের জনক ছিলেন। এই ব্যাপারে একটি দ্রæত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। #
