মুহাম্মদ জাহাঙ্গীর আলম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় টেকনাফ উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদে দলীয় মনোয়ন পেলে আজিজুল হক, রাশেদ মাহমুদ আলী, আবু ছৈয়দ, সোনা আলী ও মজিবুর রহমান। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা।
১৫মার্চ (সোমবার) বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থী বাছাঁই এবং মনোনয়ন উপলক্ষ্যে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে অংশ-গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের তালিকা বাছাই করা হয়। সভা শেষে বাছাইকৃত তালিকা সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে টাঙ্গিয়ে দেওয়া হয়। এতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সদর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ, সাবরাংয়ে জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ¦ সোনা আলী ও সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।
এক প্রতিক্রিয়া মনোনয়ন প্রাপ্তরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভালবেসে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলে মান-অভিমান ও ক্ষোভ ভূলে এসব ইউনিয়নে মনোনীত প্রার্থীদের বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। ###
