টেকনাফবাসীকে এডভোকেট রশিদুল আলম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : করোনাভাইরাস দূর্যোগের মধ্যেও মুসলিম বিশ্ব সিয়াম-সাধনার মাস পবিত্র মাহে রমজান সম্পন্ন করেছেন। এই পবিত্র মাস শেষে এসেছে খুশির ঈদ। এই ঈদ উপলক্ষ্যে সহকর্মী পেশাজীবি, রাজনৈতিক সহকর্মী, শুভাকাংখী, সর্বস্তরের টেকনাফবাসীসহ পুরো বিশ্ব মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেছেন হ্নীলার তরুণ আইনজীবি এডভোকেট রশিদুল আলম চৌধুরী।

তিনি জানান, আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করার পাশাপাশি এই ঈদের পূর্ণ আনন্দ উপভোগ করা সম্ভব না হলেও ঘণিষ্ট এবং পরিজনের সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাব। এছাড়া কোন নিকটাত্নীয় এবং প্রতিবেশী যেন অনাহারে না থাকে সেই বিষয়ে স্বচ্ছ ও বিত্তবানদের সজাগ থাকার আহবান জানাচ্ছি। আগামীতে আমরা সবাইকে মহান আল্লাহ রমজানুল মোবারক পালনের তৌফিক দান করুক আমিন। আপনারা সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে জানাই ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে :
এডভোকেট রশিদুল আলম চৌধুরী
মোবাইল নং-০১৮২৫-৩৮৪২০০
তরুণ আইনজীবি ও সাবেক কার্যনির্বাহী সদস্য
কক্সবাজার জেলা আইনজীবি সমিতি-কক্সবাজার।