ট্রাইব্রেকারে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও ডাচদের টাইব্রেকারে হারিয়েছিল লিওনেল মেসির দল। শেষ মুহূর্তে ২-২ গোলে সমতা হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম দুটি মিস করে নেদারল্যান্ডস। সেখানেই পিছিয়ে যায় ডাচরা। দুটি গোলই বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। তার অসাধারণ গোলকিপিংয়ে কাতার বিশ্বকাপের শেষ চারে উঠে আলবিসেলেস্তেরা। ২ গোলে গিয়ে পিছিয়ে থেকে সমতা আনে নেদারল্যান্ডস। ৮৩ মিনিট ও যোগ করা সময়ে দুটি গোলই করে ডাচ ফুটবলার বেগহোর্স্ট। আর আর্জনেটিনার হয়ে প্রথম গোল দেন মোলিনা দ্বিতীয় গোল দেন পেনাল্টি থেকে মেসি। সেমিতে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

টাইব্রেকারে ম্যাচ

১২০ মিনিট শেষেও সমতা, টাইব্রেকারে গড়ালো ম্যাচ। সেখানে ৪-৩ গোলে হেরে যায় নেদারল্যান্ডস।