হুমায়ূন রশিদ : কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায় ছড়িয়ে থাকা অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের দিনযাপন আরো সহজতর করতে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরীতে অফিসারদের পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা হয়েছে। এতে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে উখিয়া, শ্রেষ্ঠ থানা হিসেবে টেকনাফ মডেল থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে পুরস্কৃত করা হয়েছে।

৬জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পুলিশ লাইন কনফারেন্স রোমে গত মে মাস-২০২৪ইং কক্সবাজার জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যান সভা জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এম,এম. রকিব-উর-রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত, সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে পুরো জেলার জলে-স্থলে, লোকালয় ও জঙ্গলে এবং সড়কে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা নিয়ে পর্যালোচনা করে তা দমনের কৌশল নির্ধারণ করা হয়। আগামীতে এসব অপরাধসমুহ দমন করে সাধারণ মানুষের বসবাসযোগ্য এলাকা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এসব কাজে উৎসাহ যুগিয়ে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়।

এই বারে পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) উখিয়া থানার ওমর ফারুক, উখিয়া থানার শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ শাহাজাহান, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক কক্সবাজার সদর মডেল থানার (তদন্ত) মোঃ মছিউর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ ওসমান গণি, শ্রেষ্ঠ থানা টেকনাফ মডেল থানা, শ্রেষ্ঠ সার্কেল ও অফিসার (উখিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার রাসেল (পিপিএম-সেবা), শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার রামু থানার এসআই (নিঃ) মোঃ আল আমিন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই মোঃ দস্তগীর হোসাইন, চাঞ্চল্যকর অপহরণ মামলার রহস্য উদঘাটন পূর্বক ভিকটিম উদ্ধারসহ ১৭জন আসামী গ্রেফতারের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয় টেকনাফ মডেল থানার এসআই (নিঃ) সুদর্শন কান্তি দে। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদরের সার্জেন্ট ডিএম মঞ্জুরুল ইসলাম, প্রশাসনিক কাজে বিশেষ পুরস্কার পেয়েছেন ডিএসবির এসআই মোঃ কবির হোসেন, হিসাব শাখার মোঃ ফরহাদ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এক প্রতিক্রিয়ায় জানান, এই সম্মানের জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এছাড়া অধীনস্থ কর্মকর্তাসহ বিভিন্নভাবে আইন-শৃংখলা রক্ষায় দিক-নির্দেশনা ও পরামর্শ এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি আগামীতেও সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সীমান্ত জনপদ টেকনাফের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ###
