টেকনাফ টুডে ডেস্ক : আসন্ন ৬১ জেলা পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
এদিন বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাহমুদ হাসানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
