নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ই অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যটন নগরী কক্সবাজারে দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির তিনবার নির্বাচিত সভাপতি লায়ন আলহাজ্ব কমরউদ্দিন আহমেদকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি উঠেছে রাজনীতির অঙ্গনের পাশাপাশি সুশীল সমাজের পক্ষথেকে।
পরিচ্ছন্ন রাজনীতিবিদ লায়ন কমরউদ্দিন আহমদকে কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানিয়েছেন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিতে চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক
আলহাজ্ব হামিদ হোছাইন, সহসভাপতি ডক্টর লায়ন সানাউল্লাহ, সমিতির সাবেক সাধারন সম্পাদক হামিদ হোছাইন সহ নেতৃবৃন্দ এ দাবি জানান।
চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির নেতৃবৃন্দ বলেন, লায়ন আলহাজ্ব কমরউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে এলাকার সামগ্রিক উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। রাজনীতি সমাাজসেবার পাশাপাশি তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সভাপতির দায়িত্বরত আছেন।
লায়ন কমরউদ্দিন আহমদ চট্টগ্রাম শহরে বসবাসরত চকরিয়াবাসির বৃহত্তর সংগঠন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির তিনবার সভাপতি নির্বাচিত হয়ে এখনো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলহাজ্ব কমরুদ্দীন আহমেদকে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানাচ্ছি।
আমরা মনে করি ইতোপূর্বে তিনি জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করায় জেলা পরিষদ পরিচালনায় তার অভিজ্ঞতাও রয়েছে। তিনি সৎ,নির্লোভ ও নিরঅহংকার হিসেবে এলাকার মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর বাবা আলহাজ্ব ফজলুল করিম চৌধুরী চকরিয়া উপজেলার বৃহত্তর হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এলাকার একজন সমাজপতি ও সমাজসেবক ছিলেন। তাছাড়া মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের জন্য অসংখ্য জমিও দান করেছেন তাঁর পিতা। আলহাজ্ব কমরুদ্দীন আহমেদ এর সহধর্মিণী সৈয়দা রিফাত আক্তার নিশুও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। আপাদমস্তক আওয়ামী পরিবার থেকে উঠে আসা রাজপথের এই ত্যাগী নেতাকে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানাচ্ছি ।###
