হুমায়ূন রশিদ : টেকনাফের জাদিমোরা ওমর খাল পয়েন্ট দিয়ে ইয়াবার চালান খালাসের সময় দেড় লাখ ইয়াবাসহ ন্যাচার পার্ক ক্যাম্পের দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব সদস্যরা।
সুত্র জানায়, গত ৫ই জানুয়ারী রাত পৌনে ৯টারদিকে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল জাদিমোরা ওমর খালের পশ্চিমে মাদকের চালান খালাসের গোপন সংবাদের ভিত্তিতে ওমর খাল ব্রীজের পাশে নিচু স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে একদল মানুষ মাদকের চালান নিয়ে আসার সময় অভিযান চালিয়ে ইয়াবার বস্তাসহ দমদমিয়া ন্যাচারপার্ক ২৭নং ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের পুত্র আব্দুল লতিফ (২২) ও হোসেন আহমদের পুত্র মোঃ জাবেদ ইকবালকে হাতে-নাতে আটক করে। পরে ইয়াবা গণনা করে সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের ১লাখ ৫০হাজার ইয়াবা পাওয়া যায়।
ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ (সিপিসি-১) ক্যাম্প কোম্পানী কমান্ডার মির্জা শাহেদ মাহতাব লেঃ (এক্স) পিপিএম,বিএন নিশ্চিত করেন। ##
