টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে জমি-জমা বিরোধের জেরধরে কক্সবাজার আদালতে মামলায় হাজিরা দিয়ে গিয়েই এক যুবক প্রতিপক্ষের হাতে অপহরণের শিকার হয়েছে। তা নিয়ে অপহৃতের পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
১৫ মার্চ সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাছর পাড়ার মৃত আফলাতুনের পুত্র বাদশা (৪০), মৃত এজাহার মিয়ার পুত্র হামিদ হোছন (২২), হেলাল উদ্দিনের পুত্র সাইফুল (২০) ও দানু মিয়ার পুত্র মোহাম্মদ নুর (১৯) মিলে জি/আর মামলা নং-৭০৮/২০১৯ইং মামলায় হাজিরা দিতে কক্সবাজার আদালতে যাওয়ার পথে জজ কোর্টের দক্ষিণ-পূর্ব পাশে গলিতে পৌঁছলে ওঁৎপেতে থাকা খারাংখালী নাছর পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র নুর আহমদ (৫২), নুর আহমদের পুত্র আব্দুল গফুর (৩০), আব্দুর রহিম (২৮), আব্দুর রহমান (২৫) সহ মিলে কক্সবাজার হতে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অপহরণ করে নিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে কোন প্রকারে বাদশা,হামিদ হোছন ও সাইফুল পালিয়ে রক্ষা পায়। ঘটনাস্থল হতে ফিরে আসা হামিদ হোছন সাইফুলকে অপহরণের সত্যতা নিশ্চিত করেন।
এই দুইপক্ষের মধ্যে একটি মৎস্যঘেঁরের লীজ নিয়ে মাছ চাষাবাদ করার বিষয় নিয়ে বিরোধের জেরধরে মামলা-মোকর্দ্দমা চলছে। যা নিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদেও সালিশ চলে আসছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ ফেব্রæয়ারী একই এলাকার মৃত আব্দু রশিদের পুত্র দানু মিয়া, দানু মিয়ার পুত্র ঈমান হোছন কক্সবাজার আদালতে অপর একটি মামলায় হাজিরা দিতে গেলে উপরোক্ত আসামীরা ধরে নিয়ে খালি স্টাম্পে টিপসহি নিয়ে পরে ছেড়ে দেয়। এই বিষয়টি হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির নিকট লিখিতভাবে অভিযোগ জানানো হলে তারা ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার আশ্রয় নিয়েছে।
এই ব্যাপারে অভিযুক্ত নুর আহমদের নিকট জানতে চাইলে, প্রথমে বলেন জমি বিরোধের জেরধরে বেলাল গং মোঃ নুরকে ধরে নিয়ে গেছে বলে জানালেও পরে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবী করেন। তবে কোন থানার পুলিশ সে তা স্পষ্ট করে বলতে পারেনি। তবে অভিযুক্ত বেলালের নিকট মুঠোফোন (০১৮৫৭-০৯৩০২৮) নং বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে রাত ৯টায় অপহৃত মোঃ নুর (০১৮৯৩-৩০৫৭০০) নং হতে কল করে সে কাস্টোরীতে বলে জানায়।
এদিকে আদালতে হাজিরা দিতে গিয়েই বিরোধী পক্ষ কর্তৃক অপহৃত হয়ে মিথ্যা মামলায় হয়রানির শিকার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছে ভূক্তভোগী পরিবার। ###
