জমকালো আয়োজনে মক্কা প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে বিজয়ী সম্বর্ধনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ১০১ সদস্য বিশিষ্ট অরাজনৈতিক সংগঠন মক্কা প্রবাসী ঐক্যকল্যাণ পরিষদের উদ্যোগে গত ছয় জানুয়ারি শুক্রবার মক্কা আল মুকাররমার মাইসমের একটি কমিউনিটি সেন্টারে বিজয়ী সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নবনির্বাচিত পরিষদের সকলকে সংবর্ধনা প্রধান করা হয় এবং নবনির্বাচিতদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক (আজিজ)
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ হোসাইন। বিশেষ মেহমান ছিলেন-বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ নুর এবং ছৈয়দুল হক।
প্রধান মেহমান তার বক্তব্যে প্রবাসীদের সমবায় সমিতিতে অংশগ্রহন ও নতুন সমিতি সৃষ্টি এবং চলমান সমিতিগুলোকে সরকারিভাবে রেজিষ্ট্রেশন করা ও ব্যাংকে টাকা জমা রাখার আহবান জানান। বিশেষ মেহমানবৃন্দ আলোচনায় বলেন-পরিষদ যেন বাংলাদেশ থেকে আগত নতুন প্রবাসীদের সহায়তা প্রদান এবং বাংলাদেশে এতিম, মিসকিন ও কন্যাদায়গ্রস্থ পিতাদের সহায়তা করতে আহবান জানান। এতে বক্তব্য পেশ করেন, লন্ডন প্রবাসী আব্দুল হালিম বোখারী তিনি সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরেন এবং শুভকামনা জানান। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তার বক্তব্যে পরিষদকে কিভাবে শুন্য থেকে আজকের অবস্থানে তুলে এনেছেন তা স্মরণ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা ঐক্যকল্যাণ পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি মিজানুর রহমান (মিজান), বক্তব্যে তিনি পরিষদের সদস্যদের কে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়েছেন এবং পূর্বের ন্যায় প্রবাসে ও দেশে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর বক্তব্য রাখেন-প্রধান উপদেষ্টা আরিফ খান, সিনিয়র সহ-সভাপতি মো আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মো হেলাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, অর্থ সম্পাদক শিমুল মাহমুদ, সহ অর্থ সম্পাদক মো রাসেল, প্রচার সম্পাদক মনজুর আলম, ক্রীড়া সম্পাদক রশিদ সিকদার, সদস্য সচিব সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক মো জিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো হাসান, আপ্যায়ন সম্পাদক সাহাব উদ্দিন ও মিজানুর রহমান মিজান।
উল্লেখ্য, উট যবেহ করে প্রবাসীদের আপ্যায়ন করা হয়। আর গত বছরের ন্যায় এ বছরও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী মার্চ মাস থেকে শুরু হওয়ার ঘোষনা দেয়া হয় ।