চুসাটের নবীন বরণ বিদায় বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : চুসাট এর (চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ) উদ্যোগে নবীন বরণ, বিদায়, বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
C 2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
গতকাল ৫ই ফেব্রুয়ারী (সোমবার) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন মাঠে চুসাটের নবীন বরণ, সদস্যদের বিদায়, চুসাট মনোনীত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং নবনিযুক্ত ম্যাডামের সংবর্ধনা অনুষ্ঠান চুসাট সভাপতি মোহাম্মদ রাশেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ যুবাইর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। চুসাটের ধর্ম বিষয়ক সম্পাদক তারেক বিন রাজ এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ফরিদ উদ্দিন আহামেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডঃ রাশেদ মোস্তফা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ আমির হোসাইন, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল আল হায়দার এবং সংবর্ধিত অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নবনিযুক্ত প্রভাষক সাং থুই প্রæ।
C 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানের শুরুতে চবিতে নবাগত খাদিজা আক্তার (ইসলামিক স্টাডিজ বিভাগ), মাসুদউর রহমান (আরবি বিভাগ) , ফাতেমা জাহান মুক্তা (আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগ), সৃষ্টি শর্মা (সাংবাদিকতা বিভাগ), ছোটন চাকমা (নৃবিজ্ঞান বিভাগ), সাইফুল ইসলাম (পদার্থ বিজ্ঞান বিভাগ), শাখাওয়াত হোসেন (ইংরেজি বিভাগ), সাইদ (সমুদ্রবিজ্ঞান বিভাগ), মোহাম্মদ ইলিয়াস (লোক প্রশাসন বিভাগ) দের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী চুসাট সদস্য মিনহাজুল ইসলাম, আশেকুর রহমান, রিয়াজুল ইসলাম বাবু, জয়নব মোস্তফা ডলি, সাত্তিক দাশ ও আমান উল্লাহ মাহমুদদের বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে চুসাট বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থী ১। নুরুল আনসার (গণিত বিভাগ-২২-২৩ সেকশন), খাদিজা আক্তার (ইসলামিক স্টাডিজ বিভাগ-২২-২৩ সেকশন), মোহাম্মদ ইলিয়াস (লোক প্রশাসন বিভাগ-২২-২৩ সেকশন) এবং সাইফুল ইসলাম (পদার্থ বিজ্ঞান বিভাগ-২২-২৩ সেকশন) দের বৃত্তি প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নবনিযুক্ত প্রভাষক সাং থুই প্রæকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
C 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা টেকনাফের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সৃষ্ট সংকট ও জটিলতা সমাধানসহ চুসাট সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে চুসাটের সভাপতি মোহাম্মদ রাশেল সমাপনী বক্তব্যে চুসাটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। চুসাটের অর্থায়নে সহযোগিতাকারী সকল শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা কামনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ###