চট্টগ্রামে শুরু হতে যাওয়া ৩ম্যাচ ওয়ান ডে সিরিজ শুরু ; কেমন হতে পারে টাইগার একাদশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ দুপুর ২টা ৩০ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ড সফরের পর এ বছর টাইগারদের এটি প্রথম ওয়ানডে সিরিজ।

আগের দিনই একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এই ম্যাচে একাদশ সাজাতে কিছুটা চিন্তায় পড়তে হতে পারে টাইগার অধিনায়ককে। কারণটাও বেশ স্পষ্ট। লংকা সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে প্রতিষ্ঠিত চার ওপেনার। তার মধ্যে কে খেলবেন কে খেলবেন না সেটা নিয়ে অনিশ্চয়তা। যদিও লিটস দাস থাকছেন নিশ্চিত।

সৌম্য সরকারকে নিয়ে যেন কিছুটা আশাবাদী শোনাল শান্তকে। নতুন টাইগার অধিনায়কের ভাষ্য, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

ওপেনিংয়ে তাই লিটন-সৌম্যকে দেখতে পাওয়া প্রায় নিশ্চিত। শান্ত নিজে থাকবেন এরপর। মুশফিক, হৃদয় এবং রিয়াদের খেলাও প্রায় নিশ্চিত। মিরাজের পাশাপাশি স্পিনার থাকতে পারেন রিশাদ। তিন পেসার হিসেবে শরিফুল, তাসকিন এবং মোস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।