চট্টগ্রামে বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: চট্টগ্রামের কর্নফুলী এলাকায় শনিবার গভীর রাতে বাসচাপায় একই পরিবারের চারজনসহ এক সিএনজি অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন।

তবে, তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কর্নফুলী থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কর্নফুলি থানার মইজ্জারটেক এলাকায় একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এটির চালকসহ একই পরিবারের চারজন নিহত হন।

তবে, তৎক্ষনিকভাবে নিহতোদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান ওসি। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পরলেও চালক পালিয়ে গেছে।