চকরিয়া সুরাজপুর মানিকপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক বাবু শ্যামল চক্রবর্তীর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিমুল হক আজিম বিদায়ী শিক্ষার্থীদের উদোশ্যে বলেন তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশ ও জাতির কল্যানে কাজ করে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আক্তার আহমেদ,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু বাদল কান্তি শর্মা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল(এম ইউপি)যুবলীগের সাবেক সভাপতি বাবু রাহুল বড়ুয়া,যুবনেতা ফেরদৌস ছাত্রনেতা মাহফুজ রহমান সুমন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##