এম.জিয়াবুল হক : চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদের সোসাইটি এলাকায় অভিজাত টাইলস এন্ড স্যানিটারি বিপণী সেন্টার মের্সাস রাফি এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখার শোরুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাফি এন্টারপ্রাইজের নতুন শাখাটি ফিতা কেটে উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
মের্সাস রাফি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ কাউছার উদ্দিন কছিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, এনসিসি ব্যাংক চকরিয়া শাখার সম্মানিত ব্যবস্থাপক দিদারুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এসএম আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল কাদের,পৌর আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, লক্ষারচর যুবলীগের সভাপতি সরওয়ার আলম, হারবাং যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা ওসমান গনী, জয়নাল হাজারী, সাহাবউদ্দীন, শেখ আহম্মদ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাহ্ উদ্দীন বেলাল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকিত হোসেন সাজিব। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।#
