নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালে অনুষ্ঠিত চকরিয়া নুরানী মেধাবৃত্তি পরীক্ষায় চারটি বিভাগে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে এ ক্যাটাগরীতে বৃত্তি পেয়েছে কৃতি শিক্ষার্থী সানজিদা সুলতানা শাওরিন। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চারটি বিভাগের মধ্যে আরবি, বাংলা, গণিত ও ইংরেজী বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করেছে শাওরিন। কৃতি শিক্ষার্থী শাওরিন চকরিয়া পৌরসভার দুই নম্বর হালকাকারা মৌলভীরচর নুরানী মাদরাসার শিক্ষার্থী। সে এবছর দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ততৃীয় শ্রেণীতে ভর্তি হয়েছে।
কৃতি শিক্ষার্থী শাওরিন আগামীতে লেখাপড়ার মাধ্যমে যাতে উন্নত জীবন গড়তে পারে সেইজন্য তাঁর বাবা চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সদস্য আবদুল কাদের মোনাফ ও মাতা রোজিনা আক্তার সম্মাণিত শিক্ষকমন্ডলী, আত্মীয় স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। #
