চকরিয়া নার্সারী মালিক সমিতির নির্বাচনে সালাহ উদ্দিন সভাপতি ; মুবিন সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম. জিয়াবুল হক : চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন ১০৩৫৭) ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকেলে বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সালাহ উদ্দিনকে সভাপতি ও মুবিনুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বাষিক মেয়াদের কমিটি গঠন করা হয়।
চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সালাহ উদ্দিন (সুবজ নার্সারী), সহসভাপতি মাষ্টার ফরিদুল আলম (মালঞ্চ নার্সারী), সাধারণ সম্পাদক মুবিনুল হক (আল মদিনা নার্সারী), সহসাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর কবির (সবুজ নার্সারী-২), সাংগঠনিক সম্পাদক মো: আবদুর রহিম (মায়ের দোয়া নার্সারী), সহসাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদ (জননী নার্সারী), অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন (খাজা নার্সারী), সহ অর্থ সম্পাদক ছৈয়দ আলম (ছোট নার্সারী), প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম (ভাই ভাই নার্সারী), কার্যকরি সদস্য মনির হোছাইন ও মো: আবদু শুকুর (সাফারী নার্সারী)। ##