এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজনে এসডিজি’র ৩ নম্বর প্রকল্পের অগ্রগতি অভিষ্ট বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা ও কর্মশালা চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন। সেইলক্ষ্যে তিনি দেশের প্রতিটি উপজেলা সরকারি হাসপাতালের পেছনে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্দি করেছেন। সকল ধরণের সুযোগ সুবিধা বৃদ্দি করেছেন। আশাকরি চকরিয়া-পেকুয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী সরকারের সবধরণের সুফল পাচ্ছেন। বিনিময়ে আপনাদেরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। জনগনের মাঝে কাঙ্খিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
এমপি জাফর আলম বলেছেন, চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে যেমন সরকারের উন্নয়নের সুবাতাস চলছে, তেমনি দুই উপজেলার জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সুচিকিৎসা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। বর্তমানে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের আধুনিকায়নে কাজ চলছে। ৫০ সয্যার হাসপাতালতে একশত সয্যায় উন্নীত করা হচ্ছে। অনুরূপভাবে পেকুয়া উপজেলা হাসপাতালের উন্নয়নে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার এতসব কিছু করছেন শুধু জনগনের সুচিকিৎসা যাতে নিশ্চিত করা যায় সেইজন্য। আশাকরি সবাই চিকিৎসা নিয়ে বাণিজ্য করার প্রবণতা থেকে মুক্ত থাকবেন। জনগনের জন্য সেবার দরজা উন্মুথ রাখবেন। #
