চকরিয়ায় শেখ জামাল ক্লাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিবস উপলক্ষে শনিবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ব্যতিক্রমী আয়োজনে জন্মদিনের উৎসব পালন করেছে চকরিয়া উপজেলার অন্যতম আলোড়র সৃষ্টিকারী ফুটবল দল শেখ জামাল চকরিয়া ক্লাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য চকরিয়া উপজেলার প্রতিটি জনপদ থেকে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের আমন্ত্রন জানান শেখ জামাল ক্লাবের পক্ষথেকে। ক্লাবের আহবানে সাড়া দিয়ে উপজেলার প্রতিটি জনপদ থেকে উপস্থিত হন অন্তত শতাধিক ক্ষুদে ফুটবল। এরপর ফুটবল খেলোয়াড় ও আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া শেখ জামাল ক্লাবের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
চকরিয়া শেখ জামাল ক্লাবের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে কেক কাটা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি আিলহাজ ফজলুল করিম সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহেদ উদ্দিন ইবনু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, ফুটবল কোচ মো.নুরুল আবচার, ক্রীড়া সংগঠক শের আলম শেরু, চকরিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তাফা কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী জমির উদ্দিন, শেখ জামাল ক্লাবের নিয়মিত খেলোয়াড় সাগর, মাহাবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়াবুল হক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও শেখ জামাল ক্লাবের সকলস্তরের কর্মকর্তা, শেখ জামাল ক্লাবের বিভিন্ন ইউনিয়ন কমিটি, ফুটবলার ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে কাজ করছেন। সেইজন্য তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চামুখী করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। স্কুল মাদরাসায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রবর্তন করেছেন।
তিনি বলেন, লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিতে মনোযুগী থাকলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কোনদিন বিপদগামী হবেনা। একই সঙ্গে ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকেও নানা অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখা সম্ভব হবে। তাই এখন থেকে শিক্ষার্থীদেরকে বিপদগামী থেকে মুক্ত রাখতে চকরিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে মনোযোগী করতে হবে।
চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, বর্তমানে চকরিয়া উপজেলার চারজন তারকা খেলোয়াড় জাতীয় দলে স্থান পেয়েছে। আগামীতে নতুন নতুন তারকা খেলোয়াড় তৈরী করতে হবে। যাতে তাঁরা অসাধারণ নৈপুণ্য প্রর্দশনের মাধ্যমে দেশসেরা খ্যাতি অর্জন করতে পারে। সেইজন্য নতুন প্রজন্মের শিক্ষার্থী ও যুবসমাজকে সকল ধরণের অপরাধ প্রবণতা এবং বিপদগামী থেকে মুক্ত রাখতে এবং গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা নতুন প্রজন্ম থেকে আগামীদিনের দেশসেরা তারকা খেলোয়াড় তৈরীতে আগামীতে চকরিয়ার প্রতিটি জনপদে খেলাধুলাকে জনপ্রিয় করা হবে। ##