এম.জিয়াবুল হক : আগামী ২৮ ফেব্রæয়ারী চকরিয়া আসছেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। এদিন তিনি চকরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। আর সেই জনসভাকে সফল করতে চকরিয়া-পেকুয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। প্রচারণার অংশহিসেবে তিনি প্রতিদিনই নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিট আওয়ামীলীগের কর্মীসভা বিশেষ বর্ধিত সভা এমনকি দলের প্রস্তুতি সভায় অংশনিচ্ছেন।
সর্বশেষ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিনের সঞ্চালনায় মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিলটন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম দলীয় নেতাদের উদ্দেশ্যে নির্দেশনা দেন, চকরিয়া সরকারী কলেজ মাঠের জনসভাকে বিশাল সমাবেশে রূপ দিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ২৮ ফেব্রুয়ারী সকাল থেকে যোগ দিতে হবে। যে কোনভাবেই এই জনসভা সফল করতে হবে। তাই পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর সমাবেশে যোগ দিতে হবে। সেজন্য প্রতিটি পাড়া-মহলায় সাধারণ নারী-পুরুষকে জনসভায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে। উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।##
