চকরিয়ায় ভেজাল পন্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজসাব প্রতিবেদক : চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পানি উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে

১২ এপ্রিল মঙ্গলবার চকরিয়া পৌর এলাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্টেস্ট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।