চকরিয়ায় বিক্রিত জমি ফের জবরদখলে হিন্দু পরিবারের উপর হামলা ; আহত-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক :চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিক্রিত জমি ফের জবরদখলের চেষ্ঠা চালাচ্ছে বিক্রেতা পক্ষের লোকজন। টাকা বুঝে নিয়ে জমি রেজিস্ট্রি না দেয়ায় ভুক্তভোগী ক্রেতা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি থানা পুলিশের কাছে তদন্তাধীন থাকলেও বিক্রেতাপক্ষ জমি দখলে নানাভাবে অপতৎরতা চালাচ্ছে।
সর্বশেষ শনিবার ৬ ফেব্রæয়ারী উল্লেখিত বিক্রিত জমি দখলে চেষ্ঠা করলে তাতে বাঁধা দেন ক্রেতাপক্ষের লোকজন। ওইসময় ক্ষিপ্ত হয়ে ক্রেতা হিন্দু পরিবারের উপর হামলা চালিয়েছে বিক্রেতাপক্ষের লোকজন। এতে তিনজন আহত হয়েছে। বরইতলী ইউনিয়নের বিবিলখিল পহরচাঁদা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এতে আহত হয়েছেন জমি ক্রেতা বিবিরখিল জলদাশপাড়ার কুনুরাম জলদাশের ছেলে সুনিল জলদাশ (৪৪), তাঁর স্ত্রী মায়া রানী জলদাশ (৩৮) ও ছোটভাই সুকেন্দ্র দাশ (৩৫)। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার খবরপেয়ে হারবাং পুলিশ ফাড়ির একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত সুকেন্দ্র দাশ দাবি করেন, তিনি স্থানীয় জলদাশপাড়া মহোৎসব কমিটিতে আছেন। ঘটনার সময় তাঁর কাছে মহোৎসব ও মন্দিরের নগদ এক লাখ ২০ হাজার টাকা ছিল। হামলাকালে দুর্বৃত্তরা ভাই-ভাবীকে পিটাতে দেখে তিনি এগিয়ে যান। ওইসময় হামলাকারীরা তাকেও পিটিয়ে নগদ এক লাখ ২০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।
আহত সুনিল জলদাশ অভিযোগ করেছেন, হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন জমি বিক্রেতাপক্ষের স্থানীয় বিবিলখিল গ্রামের মৃত আশরফ আলীর ছেলে হোছন আলী, তাঁর সহযোগি সিরাজ ও আবুল বশরসহ ৭-৮জনের একটিদল। তাঁর দাবি ২০০৫ সালের ২৭ অক্টোবর তাঁর কাছ থেকে এবং ২০০৬ সালের ১২ এপ্রিল তারিখে টাকা বুঝে নিয়েও বিক্রিত জমি রেজিস্ট্রি দিচ্ছেনা হোছন আলী। উল্টো তাদেরকে বিক্রি করা উল্লেখিত জমি পুনরায় জবরদখলের জন্য নানাভাবে হামলা এবং অপতৎরতা চালাচ্ছে বিক্রেতা হোছন আলীসহ তাঁর লোকজন। ##