নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায় বসতঘরে হামলাকালে জনতা আবদুর রহিম নামে পুলিশের তালিকাভুক্ত এক ডাকাতকে বন্দুকসহ আটক করেছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজপানখালী এলাকার মৃত অলী মিয়ার বাড়িতে ডাকাতিকালে স্থানীয় জনতা গণপিটুনী দিয়ে তাকে পুলিশের কাছে সোপার্দ করেছে। আটককৃত আবদুর রহিম উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনার নুরুল কবিরের ছেলে। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে ৩-৪জন সহযোগি গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ জানিয়েছেন, আটককৃত ডাকাত রহিমের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলা, অস্ত্র মামলা, ডাকাতি প্রস্তুতি, যৌতুক নিরোধ আইনসহ একাধিক মামলা রয়েছে। যথাক্রমে মামলা নং (১) জি,আর-২২/১৫, (২) জি,আর-২২৩/১৫ (৩) জি,আর-২৩১/১২ইং (৪) জি,আর -২৩০/১২ইং (৫) জি,আর- ২৩২/১২ (৬)সি,আর-১১২/১২ (৭)জি,আর-১৩৫/১১ (৮) জি,আর-৩২১/১১। এছাড়াও বেশ কটি অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় এলাকাবাসি জানায়, চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার মৃত আব্বাস উদ্দিনের মেয়েকে বিয়ে করেছেন আটকৃকত আবদুর রহিম। দীর্ঘদিন ধরে শাশুরবাড়িতে থেকে রহিম সেখানে নিরাপদে মাদকের আখড়া ও জুয়ার আসর গড়ে তুলে।
এদিকে বহিরাগত এলাকার লোক হয়ে রহিম শাশুরবাড়িতে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসলে একপর্যায়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। এরই জেরে আব্বাস উদ্দিনের বসতভিটার পাশের বাসিন্দা অলী মিয়ার ছেলে জামাল হোসাইন সম্প্রতি সময়ে রহিমের অপকর্মের বিরুদ্ধেপ্রতিবাদ করেন বেশ কয়েকবার। এতে অভিযুক্ত রহিম ক্ষিপ্ত হয়ে শ্যালক রাসেল ও মুন্নাসহ সহযোগিদের নিয়ে শুক্রবার রাতে পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায় অলী মিয়ার বাড়িতে। এসময় পরিবার সদস্যদের শোর-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে গুলি ছুড়ে হামলাকারী।
গুলির শব্দ পেয়ে এলাকাবাসী রাস্তুায় নেমে চর্তুপাশ ঘিরে ফেলে। এসময় পালানোর চেষ্টাকালে বন্দুকসহ রহিমকে আটক করে স্থানীয় জনগন। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে চকরিয়া থানার ওসিকে অবহিত করলে তাৎক্ষণিক এসআই মহসিন তালুকদার ও এএস আই কামাল হোসাইনসহ সংঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ডাকাত রহিমকে বন্দুকসহ আটক করে।
জানতে চাইলে চকরিয়া থানার এসআই মহসিন তালুকদার বলেন, শুক্রবার রাতে ওসি স্যারের নির্দেশে সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছার পর জনরোশানলের শিকার হওয়া অবৈধ বন্দুকসহ ডাকাত রহিমকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনী প্রদক্ষেপ নেয়া হচ্ছে। ##
