চকরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে এমপি জাফর আলম : চকরিয়া-পেকুয়ার সুরক্ষা নিশ্চিতে দূর্যোগের ঝুঁকি মোকাবেলায় পরিকল্পিত উন্নয়ন হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ প্রতিপাদ্যে গতকাল রোববার সকালে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদিক্ষন করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা সিপিপির সহকারী পরিচালক মুনির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আতিক উল­াহ, উপজেলা এলজিইডি দফতরের প্রকৌশলী কমল কান্তি পাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) উপজেলা টিম লিডার ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক মো. নুরুল আবছার, ফায়ার সার্ভিস চকরিয়া স্টেশনের কমান্ডার জি.এম মহিউদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সিপিপি ইউনিয়ন ও ইউনিট টিম লিডার, ভলান্টিয়ারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কাউট লিডার, কর্মীবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ্ ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানের শেষাংশে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, নির্বিচারে পাহাড় নিধন, পাথর উত্তোলন ও পুকুর জলাশয় ভরাট করে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারনে বর্তমানে জলবায়ুর বিরূপ প্রভাব বিস্তার করছে সর্বত্র। ফলে প্রাকৃতিক পরিবেশ চরম ঝুঁিকপুর্ণ অবস্থায় রয়েছে। এমনিতে বাংলাদেশে প্রতিবছর জলবায়ুর তান্ডবে হাজার হাজার পরিবার জানমালের ক্ষতির শিকার হচ্ছে। আমাদেরকে এ ধরণের ক্ষতি থেকে বাঁচতে হবে। সেইজন্য যার যার অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার দূযোর্গের ঝুকি মোকাবেলায় পরিকল্পিতভাবে কাজ করছেন। ইতোমধ্যে দুর্যোগ প্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। লাগানো হচ্ছে নানা প্রজাতির গাছ। এছাড়াও দূযোর্গে আক্রান্ত জনগনকে সরকারিভাবে সহায়তা দেয়া হচ্ছে। এভাবে আগামীতে চকরিয়া-পেকুয়া উপজেলার সাড়ে ৬ লাখ জনগন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে দূর্যোগের ঝুঁিক মোকাবেলায় পরিকল্পিত উন্নয়ন হবে।এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও দায়িত্বশীলসহ সবাইকে সজাগ ভুমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি স্পটে এব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। ##