চকরিয়ায় অস্ত্রসহ উপকূলীয় ডাকাত সর্দার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় পুলিশের অভিযানে উপকূলীয় অঞ্চলের ডাকাত সর্দার মিজানুর রহমান মিজানকে অবশেষে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঈদমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার মৌলভী জাকের আহমদের ছেলে। তার বিরুদ্ধে ৯টি ওয়ারেন্টসহ ১১টি মামলা রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার উপকূলীয় অঞ্চলের ত্রাস মিজানকে ধরতে বদরখালী এলাকায় সম্প্রতি ঘেরাও করে থানার এসআই মহিউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ দল। ওইসময় পুলিশের ওপর চালিয়ে পালিয়ে যায় মিজান। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই কাওছার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মিজানের কাছ থেকে পুলিশ তাজা কার্তুজসহ একটি এলজি উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় মিজানের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। এরআগে তার বিরুদ্ধে অন্তত ১১টি মামলা রয়েছে। তাকে গতকাল বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।